শিরোনাম

শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক নয়: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক নয়: মন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক নয়। সমস্যাগুলো চিহ্নিত করে সংকট সমাধানে কাজ করবে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১৪ জুন) সকালে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতের সব সময়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার। প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুলইউনিফর্ম প্রদান, মিড ডে মিল চালুসহ নানামুখি প্রকল্প গ্রহণ করেছে সরকার।

তিনি বলেন,শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক নয়। সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করবে সরকার। একইসঙ্গে দেশের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা বরদাস্ত করবে না সরকার।

/এসবি/