শিরোনাম

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নাজমুল হোসেন শান্ত।

ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার শক্তিশালী অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মরক্ষার শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচে আজ সফরকারীদের মুখোমুখি হয়েছে টিম টাইগার্স। ম্যাচটিতে শুরুতেই ব্যাটিং করছে স্বাগতিকরা।

তবে হোয়াইটওয়াশের মিশনটিতে কিছুটা ভিন্ন আবহে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচে চোট পাওয়ায় নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে গতি তারকা নাহিদ রানাকেও। ফলে শেষ ম্যাচের একাদশে এসেছে দুটি পরিবর্তন। এ দুই ক্রিকেটারের পরিবর্তে আজ একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এদিকে নিয়মিত অধিনায়ক মিরাজের অনুপস্থিতিতে আজকের ম্যাচে দলের হাল ধরেছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে টাইগাররা

/এমএকে/