শিরোনাম

এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা হবে কম্পিউটার ল্যাব: আইসিটি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা হবে কম্পিউটার ল্যাব: আইসিটি মন্ত্রী
সংসদ অধিবেশন

সারা দেশের এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসউদ প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তথ্য প্রযুক্তিমন্ত্রীর উদ্দেশে আবদুল হান্নান মাসউদ বলেন, উপকূলীয় দ্বীপ হাতিয়ার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপনের ব্যাপারে আপনার পরিকল্পনা কী?

তথ্য প্রযুক্তিমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের (২য় পর্যায়)’ আওতায় বর্তমানে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, প্রকল্পের আওতায় সারা দেশে আরোও এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য ডিপিপি সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে আগামী অর্থবছরে এ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিায় শুরু হবে।

/এসবি/