শুরুর ধাক্কা সামলে লড়ছে বাংলাদেশ

শুরুর ধাক্কা সামলে লড়ছে বাংলাদেশ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে টপ অর্ডারের তিন নির্ভরযোগ্য ব্যাটারকে হারিয়ে বেশ চাপেই পড়েছিল টাইগাররা। তবে সেই প্রাথমিক ধাক্কা সামলে এখন দলকে বড় স্কোরের দিকে টেনে তুলছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। দুই মিডল অর্ডার ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইতোমধ্যে দলীয় ১০০ রানের কোটা পার করেছে বাংলাদেশ।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৮ রান। বর্তমানে লিটন ৪৪ এবং হৃদয় ২৮ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। এর আগে ১৫ ওভারে মাত্র ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চরম সংকটে পড়েছিল স্বাগতিকরা।ম্যাচের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের কিছুটা বাইরের বল ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন তিনি, ফলে বল ব্যাটের কানায় লেগে সরাসরি স্টাম্পে আঘাত হানে। ৪ বল খেলে মাত্র ২ রান করেন সৌম্য।
এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে ৫১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে ম্যাট রেনশর বলে টাইমিংয়ের গড়বড়ে রাইলি মেরেডিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২০ বলে ১৯ রান করা তামিম। উইকেটে থিতু হয়ে যাওয়া শান্তও ইনিংস বড় করতে পারেননি। রেনশকে সুইপ করতে গিয়ে ব্যক্তিগত ২৪ রানে বোল্ড হন তিনি।

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ