শিরোনাম

সোনার বাজারে অস্থিরতা, আজ ভরি কত

সোনার বাজারে অস্থিরতা, আজ ভরি কত
ছবি: সংগৃহীত

বছরের শুরু থেকেই সোনার বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশ্ববাজারের ওঠানামার সঙ্গে সমন্বয় করতে গিয়ে ১২ ঘণ্টাও টিকছে না নির্ধারিত দাম। অনেক ক্ষেত্রে ৬ ঘণ্টারও কম ব্যবধানে সোনার দামে পরিবর্তন আনছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সবশেষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ও বিকালে দুই দফায় দুই দফায় সোনার দাম বাড়ানো হয়। এর আগের দিন অর্থাৎ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ও বিকালে দুই দফা দাম কমানো হয়।

গতকাল সকালে দেশের বাজারে সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানোর পর বিকেলে আবার ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়েছে বাজুস। ফলে সবচেয়ে ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে এই দামেই বিক্রি হচ্চে সোনা।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন পড়ছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

সোনার পাশাপাশি মঙ্গলবার দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বেড়ে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ২৪০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

/জেএইচ/