পাচারকৃত অর্থ ফেরাতে ‘ফাস্ট ট্র্যাক’ ব্যবস্থা চালুর নির্দেশ গভর্নরের

নিজস্ব প্রতিবেদক

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে করণীয় নির্ধারণে সোমবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’-এর পরার্শদাতাদের (কনসালট্যান্ট) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
বৈঠকে গভর্নর পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপগুলো দ্রুত গ্রহণের ওপর জোর দেন। তিনি সংশ্লিষ্টদের পাচারকৃত অর্থ ফেরত আনার কার্যক্রমকে ‘ফাস্ট ট্র্যাক’ (দ্রুততর) ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থ পুনরুদ্ধারের এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং ফলপ্রসূ করতে টাস্কফোর্সকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় বৃদ্ধি এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ফলাফল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।