শিরোনাম

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সিটিজেন ডেস্ক
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
ছবি: সিটিজেন জার্নাল

স্থানীয় বাজারে মূল্য বাড়ায় সবশেষ গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়। শনিবার (২ মে) এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪২ হাজার ৪৯৫ হাজার টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় পাওয়া যাবে।

তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩৮৩ টাকা।

এর আগে বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওই সময় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করা হয়।

/জেএইচ/