ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইউরোপীয় মিত্রদের ওপর ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে সমর্থন না দেওয়ায় ইতালি ও স্পেন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন তিনি। এর আগে জার্মানি থেকেও সেনা প্রত্যাহারের হুমকি দেন ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলা চালালে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। পরে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করলে প্রণালিটি খুলে দেয় তেহরান। তবে ১১ এপ্রিল ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর জবাবে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ ঘোষণা করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার ব্যাপারে ইউরোপীয় দেশগুলো মার্কিন বাহিনীকে সহায়তা করছে না। এটাকে অত্যন্ত ‘ভয়াবহ’ আচরণ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহার বিষয়ে তিনি বলেন, ‘ইতালি আমাদের কোনো সহায়তা করেনি। স্পেন তো একেবারেই ভয়াবহ। আমি সম্ভবত এই দুই দেশ থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করব।’
তবে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ক্ষোভের বেশ কিছু কারণ রয়েছে। ইরানে যুদ্ধ চলাকালে ইতালি তাদের সিসিলির বিমানঘাঁটি ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান চলাচলের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার বিরোধিতা করে আসছেন। দেশটি ইরানে হামলার জন্য যৌথ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস মন্তব্য করেন ইরানের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হয়েছে। তার এই মন্তব্যের পর জার্মানিতে মোতায়েন সেনা কমানোর হুমকি দেন ট্রাম্প।
এদিকে ট্রাম্পের এই হুমকিকে ‘অপ্রত্যাশিত’ বলে অভিহিত করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। তিনি দেশটির বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সমুদ্র নিরাপত্তা মিশনে ইতালি সবসময়ই যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। যদিও দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেননি। তিনি বলেন, ‘এ যুদ্ধ আমাদের নয়। আমরা এবার যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে পারবো না।’
অন্যদিকে ট্রাম্পের এ মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি স্পেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা

ইরানিদের শেষ করে দেওয়ার হুমকি ট্রাম্পের