শিরোনাম

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান

সিটিজেন ডেস্ক
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং সমুদ্রবন্দরে মার্কিন অবরোধে থাকা ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এর ফলে তেহরানের জন্য পণ্য পারাপারে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

এখন এটি তেহরানের ওপর ওয়াশিংটনের চাপ প্রয়োগের অভিযানকে দুর্বল করবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া যুদ্ধ শেষ করার জন্য ইসলামাবাদ যে মধ্যস্থতা করছে, তার ওপর কী প্রভাব পড়বে সেটা নিয়েও শুরু হয়েছে বিশ্লেষণ।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এ সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাকিস্তানের এই সিদ্ধান্তের বিষয়ে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিত্র হিসেবে পরিচিত পাকিস্তানের এমন সিদ্ধান্ত ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের নতুন কোনো টানাপোড়েন তৈরি হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/