শিরোনাম

৮ দেশে ১৬ মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান

সিটিজেন ডেস্ক
৮ দেশে ১৬ মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান
ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ছবি: সংগৃহীত

৪০ দিনের যুদ্ধে পশ্চিম এশিয়াজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বড় অংশ ইরান ও তার মিত্রদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন বলা হয়, ইরান যুদ্ধে অন্তত ৮টি দেশে থাকা ১৬টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিছু হামলা এতটাই গুরুতর যে সংশ্লিষ্ট স্থাপনাগুলো প্রায় অচল হয়ে পড়েছে। রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো ও যুদ্ধবিমান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইরান ও তাদের মিত্ররা স্যাটেলাইট ছবি ও বিভিন্ন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এসব সরঞ্জাম অত্যন্ত ব্যয়বহুল। সেইসঙ্গে এগুলো দ্রুত প্রতিস্থাপন করা কঠিন।

যদিও মার্কিন সূত্রগুলো ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে ভিন্নমত দিয়েছে। তবে অনেকেই বলছেন, এ ধরনের পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি।

এদিকে যুদ্ধের আর্থিক ক্ষয়ক্ষতিও প্রকাশ পেতে শুরু করেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৫ বিলিয়ন ডলার। তবে অভ্যন্তরীণ কিছু অনুমানে এই ব্যয় ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

এদিকে নিরাপত্তার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রকে ঘাঁটি স্থাপন করতে দিয়েছিলো। কিন্তু ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সৌদি আরবের একটি সূত্র জানিয়েছে, এই যুদ্ধ প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট পুরোপুরি নির্ভরযোগ্য বা অপ্রতিরোধ্য নয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিশোধ নিতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। সেইসঙ্গে তেহরানের মদদপুষ্ট ইরাকি মিলিশিয়া গোষ্ঠী ও লেবাননের হুথি বিদ্রোহীরাও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

সূত্র: সিএনএন

/জেএইচ/