সুরমা নদীর তীর আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সিলেট সংবাদদাতা

সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্যবর্ধন এবং বন্যা প্রতিরোধী টেকসই অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১১টায় সুরমা নদীর চাঁদনি ঘাট এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেগা প্রকল্পের শুভ উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো সিলেট সফরে গেলেন তারেক রহমান। সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। পরে সেখান থেকে হযরত শাহজালালের (র.) মাজারে যান প্রধানমন্ত্রী। মাজার জিয়ারত শেষে ‘সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় পাড়ে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
উদ্বোধন শেষে দেশ-জাতি ও প্রকল্পের কল্যাণে দোয়া করা হয়। পরে সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর কাছে প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সিলেট কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী