শিরোনাম

অবরোধে ৪৫ জাহাজ ঘুরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী

সিটিজেন ডেস্ক
অবরোধে ৪৫ জাহাজ ঘুরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন দেশের ৪৫টি জাহাজ ঘুরিয়ে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এসব জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল বলে দাবি তাদের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় টহল অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। তারা ইরানের বিরুদ্ধে চলা নৌ অবরোধ কার্যকর করছে। এখন পর্যন্ত ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে কিংবা বন্দরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে অবরোধের নিয়ম নিশ্চিত থাকে।

এদিকে ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের করাণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। কারণ বিশ্বের জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের ২০ শতাংশ হয়ে থাকে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/