টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ঢাবি ছাত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২ মে) সকাল ৬টার এ ঝটিকা মিছিল করে তারা। এসময় ঢাবি শাখা ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হঠাৎ করেই রাজু ভাস্কর্যের পাদদেশে ১০ থেকে ১২ জনের একটি দল জড়ো হয়ে মিছিল ও ছাত্রলীগের ব্যানার প্রদর্শন করে। পরে তারা একটি কালো মাইক্রোবাসে উঠে দ্রুত ওই স্থান ত্যাগ করে। তবে ঘটনাস্থলে থাকা আরেকটি গাড়ির ড্রাইভার এবং ঢাবির এক ছাত্রকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো– ফারহান ও রুবেল। তাদের মধ্যে ফারহান ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর রুবেল জব্দকৃত মাইক্রোবাসের চালক।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হারিকেন জ্বালিয়ে যুবলীগের ঝটিকা মিছিল