ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সকল শুল্ক-কর অব্যাহতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা অনুরুপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়করসহ সমূদয় শুল্ক-করাদি অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান নিজে ইলেক্ট্রিক বাস আমদানি করলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে উক্ত গাড়ি আমদানি করলে সকলেই উক্ত কর অব্যাহতি সুবিধা পাবেন। শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এ সকল গাড়ির রঙ হবে হলুদ। উক্ত বাস সমূহে স্কুল/ কলেজ/ স্টুডেন্ট বাস/ ট্রান্সপোর্ট- শব্দগুলো সহজে দৃষ্টিগোচর হয় এমন করে সুস্পষ্টভাবে লিখতে হবে।
কোনপ্রকার শুল্ক-কর পরিশোধ ছাড়া শিক্ষার্থী পরিবহনের লক্ষ্যে উক্ত বাস আমদানির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করলে জাতীয় রাজস্ব বোর্ড ১০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করবে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের জন্য পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সকল প্রকারের শুল্ক করাদি প্রত্যাহারের ফলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সাশ্রয়ী খরচে শিক্ষার্থী পরিবহনে আধুনিক ও পরিবেশ বান্ধব বাসের ব্যবস্থা করতে পারবে। উন্নত ও আরামদায়ক পরিবহনে একসাথে অনেক শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতে পারবে বিধায় দেশের তীব্র যানজট নিরসন হবে, বিপুল পরিমান জ্বালানি সাশ্রয় হবে এবং সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াতে অভিভাবকগণের খরচ বহুলাংশে হ্রাস পাবে।

রুয়েটে ছাত্রীদের জন্য বৈদ্যুতিক গাড়ি চালু
বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে যাচ্ছে চীনের বিওয়াইডি