শিরোনাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

সিটিজেন ডেস্ক
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। ডলারের বিনিময় হার এবং তেলের দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে ফেডারেল রিজার্ভ থেকে এ বছর সুদের হার কমানোর যে প্রত্যাশা ছিল, তা-ও ক্ষীণ হয়ে আসছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৭১৮.৯৮ ডলারে। গত ৭ এপ্রিলের পর তা সর্বনিম্ন। এদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৪২ ডলারে কেনাবেচা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ডলারের সূচক শূন্য দশমিক ৪ শতাংশ শক্তিশালী হয়েছে। পাশাপাশি তেলের দাম লাফিয়ে বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে।

/এফসি/