শিরোনাম

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর
আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ যখন এ হাইভোল্টেজ ম্যাচে, তখনই লিওনেল মেসিদের প্রতি প্রকাশ্যে নিজের সমর্থন ও শুভকামনা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের বরাতে জানা গেছে, ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এ সমর্থনের কথা জানান। বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দেন।

জবাবে নেতানিয়াহু মিলেইকে একজন সত্যিকারের ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ইসরায়েল সব সময়ই আর্জেন্টিনার পাশে রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। একই সঙ্গে ফাইনাল ম্যাচের জন্য আর্জেন্টিনার ফুটবল দলকে শুভকামনা জানান তিনি।

রাজনৈতিক বিশ্লেষক ও ফুটবলপ্রেমীদের অনেকেই এ ফাইনাল ম্যাচটিকে ভিন্ন এক প্রতীকী গুরুত্ব দিয়ে দেখছেন। কারণ বর্তমান বৈশ্বিক রাজনীতিতে, বিশেষ করে ইসরায়েল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের অবস্থানের মধ্যে বেশ স্পষ্ট পার্থক্য ও দ্বিমত রয়েছে। এর মধ্যেই আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসিকে জড়িয়ে নানা সমালোচনামূলক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রের তত্ত্ব ছড়াতে দেখা গেছে। ফলে ম্যাচটিকে ঘিরে মাঠের বাইরের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

/এমএকে/