বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনায় অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় বিএনপি নেতা মো. সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডেমরার বড়ভাঙ্গা এলাকার তাপস (৩৮) ও পূর্ব বক্সনগর এলাকার মো. মাসুদ রানা (৩৫)। পুলিশ জানিয়েছে, মাসুদ রানা ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী এসব তথ্য জানান।
পুলিশের ভাষ্য, ডেমরা থানায় করা একটি মামলার তদন্তে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে তাপসের সংশ্লিষ্টতার বিষয়টি জানা যায়। এরপর সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা থানার সুলতানা কামাল সেতুর ঢাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাপসকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরাবো শরীফ মেলামাইলন-সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মামলার তদন্তে পাওয়া আরেক আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকায় একটি পরিত্যক্ত ঘরের কাঠের পাটাতনের ওপর থেকে একটি পুরোনো একনলা শর্টগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এরপর গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্য অনুযায়ী রূপগঞ্জের বরাবো এলাকায় তাপসের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলির ঘটনায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
যেভাবে গুলি করা হয়েছিল
এর আগে গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়া এলাকায় বিএনপি নেতা মো. সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চারটি মোটরসাইকেলে করে আটজন ব্যক্তি ওই বাড়ির সামনে যান। সেখানে তারা তিন রাউন্ড গুলি ছোড়েন। গুলিতে বাড়িটির দ্বিতীয় তলার একটি জানালার কাচ ভেঙে যায়।
ঘটনার পর ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের গুলির খোসা এবং একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর সঙ্গে ওই হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।