রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩৮

সিজেডএন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে শুধুমাত্র মিরপুরেই ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩৭ জন ও উত্তরা বিভাগ ৩১ জনকে গ্রেপ্তার করে।
এছাড়া, গোয়েন্দা বিভাগ একজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) আরও চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, ৯টি মোবাইল ফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা ও একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড জব্দ করা হয়।
উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনায় অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার