


সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার গোপনে দেশে প্রবেশ করে সিলেটের রাতারগুলে একটি রাজনৈতিক বৈঠক করেছেন। পরে সীমান্ত পেরিয়ে আবার ভারতে চলে যান তিনি।

‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’ গানের সঙ্গে রিল তৈরি করে দেশজুড়ে আলোচনায় আসা বিউটি রানী পাল সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর স্মৃতিবিজড়িত সিলেটে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো এলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর প্রাণহানি ঘটেছে। এতে বিভাগটিতে চলতি বছর হামের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।

সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

সিলেট নগরের জল্লারপার এলাকায় পানির সংকট নিরসনের দাবিতে সিলেট সিটি করপোরেশনে (সিসিক) গিয়ে ৬ যুবক আটক হয়েছেন। সিটি করপোরেশন ভবনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের অভিযোগে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮-বিজিবি)।

সিলেটে মাত্র ১১ দিনের ব্যবধানে এবার নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের সুনাই নদীতে অনুষ্ঠিতব্য নৌকাবাইচকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে।

সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী পদ্মা কোম্পানির ট্রাক ও আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনার আরও ৩ জন আহত হয়েছেন।

দেশের আট-দশটি গ্রামের মতোই একটি গ্রাম আমতৈল। সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে গ্রামটির অবস্থান। এই গ্রামে ৪ শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বসবাস।

সিলেটের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

সিলেটের ওসমানীনগরে একটি ‘পিকআপ ভ্যানকে পাশ কাটাতে’ গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জনের প্রাণ গেছে। দুর্ঘটনায় নিহতরা সবাই ‘ইউনিক পরিবহন’ বাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় আহদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

সিলেটের চা দোকানের আড্ডায় বসে বন্ধুদের দিয়ে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র ‘জুলাই পদযাত্রায়’ হামলার ঘটনা ঘটে।

রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক) ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রচলিত প্রথা ভেঙে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খোলা হয়েছে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স। শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় মাজারের দানবাক্স (ডেক) থেকে টাকা বের করে গণনা শুরু হয়।