শিরোনাম

সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
বাড়ির সামনে এলাকাবাসীর ভিড়

সিলেটের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, তার স্ত্রী মালু বেগম ও তাদের গৃহকর্মী। তবে গৃহকর্মীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মঞ্জুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা জানান, সকালে বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

পুলিশ জানিয়েছে, তিনজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্বশত্রুতা, রাজনৈতিক বিরোধ, ডাকাতি নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

/এসআর/