সিলেটে সিলিং ফ্যানে ঝুলছিল মা-মেয়ের লাশ

সিলেট সংবাদদাতা

সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন- উপজেলার দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ ও তার চার বছরের মেয়ে হৃদি দাশ। চম্পা গর্ভবতী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যার দিকে চম্পা রাণী ও তার মেয়েকে ঘরে একই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান।’
তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নারীটি গর্ভবতী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি।’