সিলেটে হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু

সিলেট সংবাদদাতা

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর প্রাণহানি ঘটেছে। এতে বিভাগটিতে চলতি বছর হামের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
জানা গেছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়। চার শিশু হলো– এমরান, শাফায়েত, খাদিজা ও ওবায়দুল্লাহ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৪৬ শিশু বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৪৯৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে আজ (সোমবার) পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৪৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর মারা যাওয়া শিশুদের মধ্যে ১০ জন নিশ্চিত হামে, বাকিদের রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে রেকর্ড ৫ শিশুর মৃত্যু