শিরোনাম

সিলেটে ৭৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
সিলেটে ৭৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
জব্দকৃত মালামাল

সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮-বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করে এসব চোরাইপণ্য জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং সোনরহাট বিওপি কর্তৃক চোরাচালান অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার মেডিসিন, গরু, শাড়ি, চকলেট, বিড়ি, সুপারি, সবজি এবং বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/