শিরোনাম

সিলেটে উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
সিলেটে উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি
সিলেটের একটি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশু ও তাদের স্বজনরা

সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগটিতে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গেছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আবু বক্কর ও তাইফা নামে দুই শিশু মারা গেছে।

একই সময়ে নতুন করে ২১ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৭৪ শিশু হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে মোট ৩০৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

/এফআর/