গোপনে দেশে ঢুকে বৈঠক, ফের ভারতে পালালেন আ.লীগ নেতা

সিটিজেন জার্নাল ডেস্ক

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার গোপনে দেশে প্রবেশ করে সিলেটের রাতারগুলে একটি রাজনৈতিক বৈঠক করেছেন। পরে সীমান্ত পেরিয়ে আবার ভারতে চলে যান তিনি। তার এই গোপন সফর ও বৈঠকের ঘটনায় পুলিশ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, রঞ্জিত সরকার কীভাবে দেশে প্রবেশ করেছেন, কারা তাকে আশ্রয় দিয়েছেন এবং বৈঠকে কারা অংশ নিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। রাতারগুলের ‘সোহেল স্কয়ার রিসোর্টে’ অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেওয়া অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শনাক্ত করা হয়েছে প্রায় ৬০ জনকে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো নেটওয়ার্কের তথ্য জানার চেষ্টা চলছে।
পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) আহসান হাবীব পলাশ যুগান্তরকে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়াতে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো ষড়যন্ত্র ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রঞ্জিত সরকার রাতারগুলের কাছাকাছি লামাপুঞ্জি সীমান্তপথ দিয়ে দেশে প্রবেশ করেন। গত সোমবার সন্ধ্যায় ওই পথ দিয়ে এসে তিনি পূর্বনির্ধারিত একটি গোপন আস্তানায় যান। বৈঠক শেষে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানা এলাকা হয়ে একই পথে ভারতে ফিরে যান।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সুনামগঞ্জের তাহিরপুর ও যাদুকাটা এলাকা থেকে শিক্ষা সফর ও পিকনিকের কথা বলে প্রায় দেড়শ মানুষকে রাতারগুলে নেওয়া হয়। চারটি বাসে করে আসা এসব মানুষের জন্য রিসোর্টের মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রাতে সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। এ সময় রঞ্জিত সরকারসহ কয়েকজন একটি গাড়িতে করে মাঠে প্রবেশ করেন। পরে শিক্ষা সফরের ব্যানার সরিয়ে রাজনৈতিক ব্যানার টাঙানো হয়। সেখানে রঞ্জিত সরকার প্রায় পাঁচ মিনিটের একটি সংক্ষিপ্ত সরকারবিরোধী বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের মেঘালয়ে অবস্থানরত অনুসারী এবং আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের সহায়তায় রঞ্জিত সরকার এ সফর করেন। গত ৯ নভেম্বর বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই বৈঠকের ৫ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও প্রকাশের পরই বিষয়টি নিয়ে তৎপর হয় প্রশাসন। পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তদন্ত শুরু করে। মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ‘সোহেল স্কয়ার রিসোর্টে’ অভিযান চালানো হয়। পরে রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে দিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রিসোর্টটি শনাক্ত করা হয় বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। একই সঙ্গে বৈঠকে অংশ নেওয়া অন্য নেতাকর্মীদেরও শনাক্ত করা হয়েছে। তবে তাদের অনেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।