অবৈধভাবে বিদেশ পাঠানো দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মন্ত্রী

সিলেট সংবাদদাতা

মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটের কানাইঘাট উপজেলায় এক অনুষ্ঠানে স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই এলাকার যুবকদের যারা প্রলোভন দেখিয়ে সাগরপথে বা ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠায়, আপনারা সেইসব দালালদের পরিচয় প্রকাশ্যে আনুন। তাদের তথ্য আমাদের দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’
গত ২১ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনদের ক্ষতি পূরণ করার সাধ্য কারও নেই। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশে আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। তবে, আমরা কেবল আর্থিক অনুদান দিয়েই থেমে থাকতে চাই না, বর্তমান সরকার সার্বক্ষণিকভাবে এসব পরিবারের পাশে থাকার মাধ্যমেই তা প্রমাণ করবে।
নিহত পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এই পরিবারগুলোতে যেসকল শিশু রয়েছে, তাদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ জোগাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। একইসাথে, স্বজনহারা এই পরিবারগুলোর সামাজিক ও আর্থিক স্থায়িত্ব ফেরাতে প্রতিটি পরিবার থেকে অন্তত ১ জন করে সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কানাইঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সংরক্ষিত মহিলা আসন-২২ এর সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী