পানির দাবি নিয়ে সিসিকে, উল্টো আটক হলেন ৬ যুবক

সিলেট সংবাদদাতা

সিলেট নগরের জল্লারপার এলাকায় পানির সংকট নিরসনের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) গিয়ে ৬ যুবক আটক হয়েছেন। সিটি করপোরেশন ভবনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের অভিযোগে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিটি করপোরেশনের ষষ্ঠ তলায় পানি শাখায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জল্লারপার এলাকার প্রায় ২০/২৫ জন বাসিন্দা পানির সংকট নিরসনের দাবিতে কলস ও বালতি নিয়ে সিটি কর্পোরেশনে যান। পরে তারা ষষ্ঠ তলায় পানি শাখায় গিয়ে কর্মকর্তাদের কাছে পানির সংকটের বিষয়টি তুলে ধরেন। একপর্যায়ে পানি শাখার কর্মচারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে সিটি করপোরেশনের কর্মচারীরা ৬ জনকে আটক করে নিচতলায় নিয়ে যান। এরপর সিটি করপোরেশনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের অভিযোগে পুলিশ ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সিটি করপোরেশন ভবনে ভাঙচুরের অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাদের কোতোয়ালি থানায় আটক রাখা হয়েছে। সিসিক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ বলেন, ‘সিসিক ভবনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (পানি) এনামুল হক তাপাদার জানান, বিদ্যুতের সমস্যার কারণে ঠিকভাবে পানি সরবরাহ করা যাচ্ছে না। আটকের বিষয়ে আমি কিছু জানি না।
জল্লারপার এলাকার বাসিন্দা মোহাম্মদ এহছানুল হক বলেন, গত সোমবারও আমরা সিটি কর্পোরেশনে গিয়ে পানির সংকটের কথা জানিয়েছিলেন। তখন কর্মকর্তারা তিন দিনের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পানি সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বৃহস্পতিবার আবারও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে তারা সিটি করপোরেশনে যান। তবে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। পানির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে গিয়ে ৬ জনকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তাদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানাই।