শিরোনাম

জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাটকেলঘাটা মহাসিন মার্কেটে যুবদল কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে বরণ করে নেওয়া হয়।

এ সময় মুঠোফোনে কথা বলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানানো হলো। আশা করি, দেশ ও মানুষের কল্যাণে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন প্রমুখ।

/এসআর/