শিরোনাম

সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়স ৩৫ হলেও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে চাকরি
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতভুক্ত ৭ ক্যাটাগরির পদে মোট ১২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন চলবে ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আগামী ১০ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।

১. পদের নাম: প্রোগ্রামার

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

গ্রেড: ৬

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।

২. পদের নাম: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

গ্রেড: ৬

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।

৩. পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২২,০০০-৬৭,০৬০ টাকা

গ্রেড: ৯

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

৪. পদের নাম: উপসহকারী পরিচালক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

গ্রেড: ১০

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

৫. পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নির্ধারিত Apptitude Test এ উত্তীর্ণ হতে হবে

বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছরে।

৬. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

গ্রেড: ২০

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহীরা https://mra.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন

সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি