শিরোনাম

১৫ আগস্ট খিচুড়ি বিতরণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
১৫ আগস্ট খিচুড়ি বিতরণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ১৫ আগস্ট খিচুড়ি বিতরণের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলায় কামাল হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর থানার এসআই শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ঢালিপাড়ার নিজ বাড়ির সামনে থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামাল হোসেন আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর সরদারের ছেলে।

গ্রেপ্তারকৃত কামাল হোসেন
গ্রেপ্তারকৃত কামাল হোসেন

এসআই শরিফুল ইসলাম বলেন, গত ১৫ আগস্ট আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কামালের নেতৃত্বে খিচুড়ি বিতরণ করা হয়। এছাড়াও সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

/এফআর/