নাসার নজরুলের বিদেশি ব্যাংকে ৫৩ লাখ পাউন্ড ক্রোকের আদেশ

সিজেডএন ডেস্ক

নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রীর নামে বিদেশি ব্যাংকে থাকা ৫৩ লাখ পাউন্ড ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের যৌথ তদন্ত দলের (জেআইটি) টিম লিডার ও উপ-পরিচালক মো. রাউফুল ইসলাম এ আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. তানজির আহমেদ।
দুদকের আবেদনে বলা হয়েছে, নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলামের প্রকৃত মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের নামে জার্সির ইউবিএস ব্যাংকে (সুইজারল্যান্ডভিত্তিক) ওই অর্থ রয়েছে। ৬ আগস্ট ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির হিসাবে ৫ দশমিক ৩০ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় ৫৩ লাখ পাউন্ড জমা ছিল। এসব অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে নেওয়া এবং আয়কর রিটার্নে বিদেশি সম্পদের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, অর্থ ফেরত আনার স্বার্থে ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের এই ব্যাংক হিসাব ও জার্সিতে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক/ফ্রিজ করা প্রয়োজন।

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত