শিরোনাম

সাতক্ষীরায় কোরেক্স সিরাপসহ ২ পুলিশ সদস্য আটক

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় কোরেক্স সিরাপসহ ২ পুলিশ সদস্য আটক
গ্রেপ্তারের প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল মোস্তাইন বিল্লাহ এবং কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের কাছ থাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্রের দাবি, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে

/এসআর/