


রংপুরের পীরগাছা উপজেলায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর অভিযোগে রংপুরে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও প্রক্সি পরীক্ষার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ জুন) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পরবর্তীতে সংসারে তুলে নেওয়ার দাবি জানালে অভিযুক্ত জিয়া তার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন।

রোগীর মৃত্যু ঘিরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দিনভর চলে বিক্ষোভ ও পাল্টাপাল্টির অভিযোগ। চিকিৎসকদের সঙ্গে হাতাহাতির অভিযোগের পর মায়ের মরদেহ ফেরত পেতে মৃতের ছেলে রিফাত হোসেনকে কান ধরে উঠবস করতে হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে রোগীর স্বজন ও চিকিৎসকদের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনরা বলছেন, অক্সিজেন না দেওয়ায় রোগী মারা গেছেন।

রংপুরে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে সামাজিক বনায়ন কর্মসূচির প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

রংপুরে হাঁড়িভাঙা আমের পর আশা জাগাচ্ছে হাঁড়িয়া প্রজাতির লিচু। তবে এই লিচু দিনাজপুরের লিচুর মতো সুস্বাদু নয়। বর্তমানে রংপুরে বেশ কয়েক প্রজাতির লিচুর আবাদ হচ্ছে।

বাবার জানাজায় অংশ নিতে দিনাজপুর কারাগার থেকে ৭ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম সুজন।

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি দাখিল পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। গত রবিবার (২৬ এপ্রিল) উপজেলার শঠিবাড়ি ইসলামী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিন গণিত পরীক্ষা ছিল।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিদ্যুৎ ছিল না।

রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরপুর। কয়েক বছর আগেই এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সামাজিক ও প্রাতিষ্ঠানিক সকল প্রতিবন্ধকতা জয় করে রংপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী।

রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করেছে পুলিশ।

রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি ফিলিং স্টেশনের কর্মীকে গলায় ছুরি ধরে ১৬৭ লিটার পেট্রোল লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।

রংপুরে জ্বালানি সংকটে কৃষিতে বিপর্যয় দেখা দিয়েছে। ডিজেলের অভাবে প্রায় বন্ধ হওয়ার পথে সেচ পাম্পগুলো। বোরো ধান খেত ফেটে চৌচির। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রংপুর মহানগরীতে রাকিব হাসান (১৭)নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রায় ঘোষণার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রংপুরে আবু সাঈদের কবরের পাশে তার বাবা আবুল হোসেন ও মা মনোয়ারা বেগম এ প্রতিক্রিয়া জানান।

রংপুরে গাড়ির বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহ না করতে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

নীলফামারীতে ট্যাংকলরির ব্যবস্থাপক ও দুই শ্রমিককে দণ্ড দেওয়ার প্রতিবাদে ডাকা কর্মবিরতি ১০ ঘণ্টা পর রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়ন প্রত্যাহার করে নেয়। এরপর আবার জ্বালানি তেল সরবরাহ শুরু হয়।

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ট্যাংকলরী শ্রমিকরা।