রংপুরের ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুর সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ‘শাহ আমানত পেট্রোল পাম্পের’ সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘খান পরিবহন’-এর একটি নৈশকোচ বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে বাসটি মহাসড়কের আইল্যান্ডে গিয়ে আছড়ে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও অন্তত ১৮ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করা হয়েছে।

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১