গঙ্গাচড়া কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

রংপুর সংবাদদাতা

রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।
গ্রেপ্তাররা হলো- যশোরের মনিরামপুর উপজেলার মো. রাকিবুজ্জামান রাকিব (২০), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার মো. আসয়োত মুবিন স্বরূপ (১৯), গঙ্গাচড়ার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় (২১) এবং রংপুর নগরীর মহাদেবপুর এলাকার মো. নাহিদ হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাতে কলেজের মূল ফটকের সামনের সড়কে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরোনো সোনালি ব্যাংকের মোড় থেকে চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে লাল রঙের গাম টেপে মোড়ানো বিস্ফোরিত ককটেলের তিনটি ছেঁড়া অংশ উদ্ধার করে পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, এ ঘটনায় থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

সাভারে স্কুল গেটে বোমাভর্তি ব্যাগ