পীরগাছা সোনালী ব্যাংকের সেই ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

রংপুর সংবাদদাতা

রংপুরের পীরগাছা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) এজিএম কামাল পাশাকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য হলেন পিও আতিকুল ইসলাম।
তদন্ত কমিটির সদস্যরা রবিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী সোনালী ব্যাংকের পীরগাছা শাখায় গিয়ে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা সেবা নিতে আসা অসংখ্য গ্রাহকের সঙ্গে কথা বলেন। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কেও গ্রাহকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।
তদন্তের সময় গ্রাহকদের কাছে ব্যাংকের সেবার মান, শাখা ব্যবস্থাপকের আচরণ, হয়রানি, চেকবই প্রদান, সলভেন্সি সার্টিফিকেট, ঋণ-সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় একাধিক গ্রাহক শাখা ব্যবস্থাপকের দুর্ব্যবহার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তদন্ত কমিটির কাছে তুলে ধরেন।
একাধিক গ্রাহক তদন্ত কমিটিকে জানান, প্রয়োজনীয় ব্যাংকিং সেবা বা সমস্যা নিয়ে ব্যবস্থাপকের সঙ্গে দেখা করতে গেলেও সাধারণ গ্রাহকদের সহজে তার কক্ষে প্রবেশের সুযোগ দেওয়া হয় না। তবে ব্যবস্থাপকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তির নিয়মিত ওই কক্ষে যাতায়াত ও অবস্থানের অভিযোগও করেন তারা।
তদন্ত কমিটির কাছে কয়েকজন গ্রাহক শাখা ব্যবস্থাপকের ঘনিষ্ঠ মহল তৈরি, তাদের মাধ্যমে বিভিন্ন কাজে মধ্যস্থতা এবং সাধারণ গ্রাহকদের তুলনায় তাদের অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগও তুলে ধরেন।

মায়ের মরদেহ ফেরত পেতে ‘কান ধরে উঠবস’ ছেলের