রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রংপুর সংবাদদাতা

আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন, কেউ এই সুবিধা থেকে বাদ যাবে না।’
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে? যদি লংমার্চ করে সমস্যা সমাধান করা যেতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করতো।
তিনি আরও বলেন, দেশের যেসব এলাকায় বেহেশতের টিকিট বিক্রির রাজনীতি করে একটি দল নির্বাচিত হয়েছে, সেসব এলাকায় কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি করা হচ্ছে। দেশে সারের কোন সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে।
এ সময়, শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ ও কবর সংস্কারসহ বিভিন্ন উন্নয়নকাজে ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে’ এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সরকার বেহেশতের নয়, উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম