শিরোনাম

রংপুরের পুলিশ কমিশনার বদলি

রংপুর সংবাদদাতা
রংপুর সংবাদদাতা
রংপুরের পুলিশ কমিশনার বদলি
আবদুল মাবুদ

রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে সরিয়ে নেওয়া হয়েছে। তার স্থলে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুরের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

এর আগে, গত ১২ আগস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আবদুল মাবুদ। যোগদানের মাত্র ১৩ দিনের মাথায় তাকে বদলি করা হলো।

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী-সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে আসেন রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরপিএমপি) মোহাম্মদ আবদুল মাবুদ। সংবাদ সম্মেলনে নির্মমভাবে চারজনকে হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই পুলিশ কর্মকর্তা।

চার খুনের এ ঘটনার পরই রংপুরের পুলিশ কমিশনার পদে পরিবর্তন আনা হলো।

/এফআর/