মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণার পর ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুর সংবাদদাতা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মসজিদের মাইকে ‘অটোরিকশা চোর’ ঘোষণার পর দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– উপজেলার নোহালী ইউনিয়নের এনতাজ মিয়ার ছেলে রেজাউল ইসলাম (৫০) ও কোলকোন্দ ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে ছাদেকুল ইসলাম (২৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে আজ ভোরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। বাড়ির লোকদের ঘুম ভেঙে গেলে তারা চুরির বিষয়টি টের পান। এ সময় তাদের চিৎকার শুনে পাশের মসজিদের ইমাম মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। মাইকে এমন ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন।
ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলে আটক করেন। পরে সেখানে স্থানীয় লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় সিআইডি, পিবিআই ও ক্রাইম সিন টিমকে বিষয়টি জানানো হয়। পরে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত দুজনের পরিচয় শনাক্ত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় নিহতদের বিরুদ্ধে আগে থেকে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হবে।

রংপুরের পথে প্রধানমন্ত্রী