সিলেটের মাটিতে চিরনিদ্রায় ৫ প্রবাসী

সিলেটের মাটিতে চিরনিদ্রায় ৫ প্রবাসী
সিলেট সংবাদদাতা

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাঠে পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) অশ্রুজলে এলাকাবাসী চিরবিদায় জানিয়েছেন।
বাদ জোহর সিলেটের কানাইঘাটের গাছবাড়ি মাজাহিরুল উলুম কওমি মাদ্রাসা মাঠে নিহতদের যৌথ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার শত শত মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এদিন সকাল পৌনে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতার থেকে তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
বিমানবন্দরে অন্যদের পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহগুলো সিলেটের কানাইঘাটে তাদের গ্রামের বাড়িতে নেওয়া হয়।
দূতাবাসের বরাতে বাসস জানায়, ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন।
কাতারের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন– কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।