কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলা তরুণ আটক

নরসিংদী সংবাদদাতা

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) তাকে আটক করা হয়।
ওই তরুণের নাম মোহাম্মদ আলী। তার বাড়ি নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকায়। বাবার নাম আব্দুর রব।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন বলেন, ‘অ্যানিম্যাল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ নামে একটি ফেসবুক আইডি থেকে আজ একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে এবং রশির অপর প্রান্তে একটি ইট যুক্ত করে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নদীতে ফেলে দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত মোহাম্মদ আলীকে শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।’