আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। এ রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থকরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৩টা থেকে মহাসড়কের ছোটো দারোগারহাট এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থকরা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান আসলাম চৌধুরী।
পোস্টে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের ভাষ্যমতে চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে তার প্রার্থিতায় কোনো আইনি বাধা থাকবে না।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মহাসড়কের ছোটো দারোগাহাট এলাকায় অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সড়কে ফেলা গাছ সরানো হচ্ছে। আশা করছি যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
এর আগে, মঙ্গলবার (৩০ জুন) সকালে আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে তা বাতিলের রায় দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।

রাউজানে যুবদল নেতা হত্যায় ৫ অস্ত্রধারী বিএনপির সঙ্গে ‘জড়িত’