শিরোনাম

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধুর মৃত্যু

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধুর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নিহত তুর্য মাঝি, হোসাইন মোহাম্মদ সাকিব ও মো. সানিয়াত। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার যশলং এলাকার সিপাহিপাড়া-দিঘীরপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন– তুর্য মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)। তাদের সবার বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নে। নিহত তুর্য মাঝিবাড়ী এলাকার বাদল মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন বন্ধু মোটরসাইকেলে করে দিঘীরপাড়ের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি রাত ৯টার দিকে সিপাহিপাড়া-দিঘীরপাড় সড়কের যশলং এলাকায় এলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের আমগাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হোসাইন মোহাম্মদ সাকিব ও মো. সানিয়াত মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্যকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফসি/