শিরোনাম

নিখোঁজের ৫৩ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিললো মরদেহ

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সীগঞ্জ সংবাদদাতা
নিখোঁজের ৫৩ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিললো মরদেহ
সিরাজদিখান থানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫৩ দিন পর আওলাদ হেসেন নামে এক ব্যক্তির মরদেহের সন্ধান মিলেছে বাড়ির রান্না ঘরের নিচে। ধারণা করা হচ্ছে, হত্যার পর সেখানে তাকে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার ওসি আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৯ মে আওলাদ হোসেন নিখোঁজ হন। ২৩ মে আওলাদ হোসেনের ভাই সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপরও দীর্ঘদিন ধরে তার খোঁজ মেলেনি। পরে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রী নাজমা বেগম মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী সম্পত্তি লিখে নেয়ার জন্য আওলাদ হেসেনকে চাপ দেন। কিন্তু তিনি সম্পত্তি লিখে না দেওয়ায় পরিকল্পিতভাবে স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে।

/এসআর/