চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর
কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে লাঠিপেটার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের বংশিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও বুধবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, বংশিপাড়ার কৃষক ফরহাদ হোসেনের জমি থেকে করলা তোলার সময় ছালেহা বেগম নামের এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছে একটি বস্তাভর্তি করলা উদ্ধার করা হয়।
বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে সকাল ৯টার দিকে ছালেহার স্বামী বদিয়া মিয়া ঘটনাস্থলে আসেন। তিনি সবার সামনে তার স্ত্রী ছালেহাকে একটি গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করেন। এ সময় উপস্থিত কেউ বদিয়াকে বাধা দেয়নি। বরং মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ফরহাদ হোসেন বলেন, আমার জমি থেকে প্রায়ই করলা চুরি হচ্ছিল। এ কারণে আমি নজরদারি বাড়াই। সকালে ছালেহাকে এক বস্তা করলাসহ আটক করা হয়। পরে তার স্বামীকে খবর দেই।
দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলেন, স্বামী এসে ছালেহাকে শাসন করে বাড়িতে নিয়ে যান। তবে মারধরের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী গণমাধ্যমকে বলেন, গাছে বেঁধে মারধর করা ঠিক হয়নি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।