শিরোনাম

ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা নিয়ে সমর্থকদের শোভাযাত্রা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা নিয়ে সমর্থকদের শোভাযাত্রা
পতাকা হাতে নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের ফটোসেশন। ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলাতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা বড় দুইটি পতাকা তৈরি করেছেন। সেই পতাকা নিয়ে গত বৃহস্পতিবার উপজেলার হাটিথানা পুটিমারী এলাকায় দুই দলের সমর্থকরা শোভাযাত্রা করেছেন।

সরজমিন দেখা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় ভক্তরা ব্রাজিলের ৩০০ হাত ও আর্জেন্টিনার ২০০ হাত পতাকা তৈরি করেছেন। তারপর শোভাযাত্রা করেছেন। শেষে বাঁধের রাস্তার দু’পাশে ভক্তরা প্রিয় দলের পতাকা টাঙিয়ে রেখেছেন। এছাড়াও শহর-গ্রামের অলিগলিতে রাস্তার দু’পাশে গাছ বা বাড়ির ছাদে দোল খাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা,পর্তুগাল, ইরান, ফ্রান্স ওজার্মানীসহ বিভিন্ন দেশের পতাকা।

স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্বকাপ উপলক্ষ্যে এলাকার তরুণরা মিলে নিজেদের প্রিয় দলের পতাকা লাগানোর এ উদ্যোগ নিয়েছেন। উৎসাহ দিতে এলাকার প্রবাসী ও বড়রাও এতে অর্থায়ন করেছেন, শুধু তাই নয় অনেক বৃদ্ধারাও আসছেন এগিয়ে। 

ব্রাজিল সমর্থক রাসেল বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমাদের এলাকায় ব্রাজিল সমর্থক বেশি। আমরা যে দলই পছন্দ করি না কেন সবাই মিলেমিশে একসঙ্গে বসে খেলা উপভোগ করব।

 

হাটিথানা এলাকার পলাশ নামের এক আর্জেন্টিনা সমর্থক বলেন, বিশ্বকাপ এলেই এলাকায় বিভিন্ন দলের সমর্থক তাদের প্রিয় দলের পতাকা টানানো ও জার্সি পড়তে দেখা যায়। দল যার যার হলেও আমরা সবাই একযোগে আনন্দ করি। আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়দের খেলা আমার ভালো লাগে।

/এসআর/