দিয়ালো ম্যাজিকে ইকুয়েডরকে হারালো আইভরি কোস্ট

সিজেডএন স্পোর্টস ডেস্ক

১২ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া আইভরি কোস্ট গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হারালো ইকুয়েডরকে। শেষ মুহূর্তের গোলে (১-০) জয় পেয়েছে আইভরি কোস্ট। ম্যাচের ৯০ মিনিটে গোলটি করেন বদলি নামা আমাদ দিয়ালো। তাতে ইকুয়েডরের ১৯ ম্যাচ অপরাজিত যাত্রা থামিয়ে দিয়েছে আফ্রিকার দেশটি।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হওয়া খেলার ফলাফল দেখলে বোঝা যাবে না ম্যাচের ঝাঝ। একাধিকবার গোলের সুযোগ তৈরী করে দুই দলই। তবে ফিনিশিং ঠিকমতো হচ্ছিলো না। তো কোনো সময় বাধ সাধে গোলপোস্ট। ম্যাচের ২২ মিনিট ও ২৮ মিনিটে দুইবার আইভরি কোস্টের পোস্টে বল লাগলে গোল বঞ্চিত হয় ইকুয়েডর। আইভরি কোস্টের একটি শটও পোস্টে লাগে।
ম্যাচের ৯০ মিনিটে ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে এসে বক্সের ঠিক ভেতরে বল ক্রস করেন উইলফ্রেড সিঙ্গো। প্রথম ছোঁয়াতেই বল ইকুয়েডরের জালে জড়ান আমাদ দিয়ালো। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা দিয়ালো আইভরি কোস্টের বর্তমান দলে সবচেয়ে বড় তারকা বললে ভুল হবে না। তাকে ছাড়া একাদশ সাজিয়েছিলেন আইভরি কোস্টের কোচ। তবে বদলি নেমে ঠিকই দলকে তিন পয়েন্ট এনে দিলেন দিয়ালো।
ম্যাচজুড়ে শারীরিক শক্তি, গতি ও লড়াকু মানসিকতার পরিচয় দেওয়া আইভরি কোস্টের জন্য এই জয়টা প্রাপ্যই ছিল। বল দখলে কিছুটা এগিয়ে ছিল ইকুয়েডর। তবে গোলের উদ্দেশ্যে ১৫ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে আইভরিকোস্ট। ইকুয়েডরের ১২ শটের মাত্র একটি লক্ষ্যে ছিল।
এর আগে গ্রুপ ‘ই’ এর অন্য ম্যাচে জার্মানি ৭–১ গোলে হারিয়েছে কুরাসাওকে। বড় জয় পাওয়ায় শীর্ষে আছে জার্মানরা।

বিশ্বকাপে নিষিদ্ধ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক
কঠোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে পৌঁছালো ইরান ফুটবল দল