শিরোনাম

এএসপি পদে যোগ দিলেন কিশোরগঞ্জের প্রশান্ত ঘোষ

কিশোরগঞ্জ সংবাদদাতা
এএসপি পদে যোগ দিলেন কিশোরগঞ্জের প্রশান্ত ঘোষ
প্রশান্ত ঘোষকে ফুল দিয়ে বরণ করে নেন সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা। ছবি: সংবাদদাতা

সুনামগঞ্জ জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেছেন কিশোরগঞ্জের প্রশান্ত ঘোষ। তিনি ৪৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১ বছর সারদায় প্রশিক্ষণ নেন।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রশান্ত ঘোষ সুনামগঞ্জ জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার পদে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ সময় তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায়।

প্রশান্ত ঘোষ বলেন, আমি আমার দ্বায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। এজন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সবার আশির্বাদ কামনা করছি।

/এসআর/