শিরোনাম

চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, অবরোধ তুলে নিলেন ট্রাম্প

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, অবরোধ তুলে নিলেন ট্রাম্প
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি হাতে এক ইরানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এনবিসি নিউজ

দীর্ঘ ৩ মাসেরও অধিক সময় ধরে সংঘাত ও উত্তেজনার পর অবশেষে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে।

সোমবার (১৫ জুন) ভোরে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এরপর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন।’

তিনি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প আরও লিখেছেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।’

তবে ইরানের পক্ষ থেকে এখনও চুক্তির বিষয়ে কিছু জানানো হয়নি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রী ইরান এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের সংবাদমাধ্যমগুলো এই চুক্তিকে দেশটির জন্য বিজয় হিসেবে বর্ণনা করছে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/