শিরোনাম

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

যশোর সংবাদদাতা
যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দিবাগত রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।

ফরিদ আহমেদ চৌধুরী শহরের ২৬১/১ লোন অফিসপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আনোয়ার আলী চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী যুবলীগের সভাপতি।

পুলিশ জানিয়েছে, নাশকতার বিভিন্ন অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি মাসুম খান বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

/এসআর/